Read more
বিনা মূল্যে করোনার টিকা পেতে লাতিন আমেরিকার নেতাদের আহ্বান
করোনাভাইরাসের টিকা এলে বিনা মূল্যে প্রবেশাধিকারের জন্য জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছেন লাতিন আমেরিকার দেশগুলোর নেতারা। বিশ্বের সব দেশের সুরক্ষার জন্য শক্তিশালী দেশগুলোকে টিকা–সম্পর্কিত তথ্য ভাগ করে নেওয়ার আহ্বান জানান নেতারা।
লাতিন আমেরিকার দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেশি। সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির হিসাবে এ পর্যন্ত লাতিন আমেরিকায় ৯০ লাখ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন বিভিন্ন দেশের নেতারা। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেন, মহামারি ও দারিদ্র্যের কারণে কেউ নিজেদের রক্ষা করতে পারবে না। তিনি করোনাভাইরাসের টিকা ‘বিশ্বের সবার সুরক্ষার জন্য’ ঘোষণা করার আহ্বান জানান।




0 Reviews