Read more
ভারতের ভাবনা বাদ, পাকিস্তান অপেক্ষায় চার বড় দলের
ভারত-পাকিস্তান সিরিজের ভাবনা, আপাতত আর না!
পাকিস্তানের চিন্তাভাবনা এখন এমনই। ভারতের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের এখন যা অবস্থা, তাতে দুই দলের ক্রিকেট সিরিজ এখন হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াসিম খান তাই ভারত-পাকিস্তান সিরিজের ভাবনা আপাতত বাদ দিয়েছেন।
তিনি বরং পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের শোনাচ্ছেন অন্য আশার গান। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর যে মহাপরিকল্পনা চলছে, সেটির অংশ হিসেবে আগামী বছর দুয়েকের মধ্যেই নাকি বড় চারটি দল যাবে পাকিস্তান সফরে।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার ধকল অবশেষে আস্তে আস্তে কাটিয়ে উঠছে পাকিস্তান। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের মতো দল পাকিস্তানে গিয়ে সিরিজ খেলে এসেছে। কিন্তু এখনো ক্রিকেটের স্বীকৃত বড় দলগুলোর কেউ পাকিস্তানে যায়নি। এর মধ্যে ভারত গেলে পাকিস্তানে ক্রিকেট ফেরানোর প্রক্রিয়া যে চূড়ান্ত সাফল্য পেয়েছে ধরে নেওয়া যাবে, সে নিয়ে সংশয় সামান্যই।




0 Reviews